মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৩

নিহতরা হলেন, গাড়াডোব গ্রামের শাহিন (২৫), তার ফুপু আক্তার বানু ওরফে লাল বুড়ি (৪৫) এবং মাইক্রোবাস চালক জামাল (৪০)।

0
78

মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের শুকুরকান্দি এলাকায় ড্রাম ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন। মঙ্গলবার (৬ মে) রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গাড়াডোব গ্রামের শাহিন (২৫), তার ফুপু আক্তার বানু ওরফে লাল বুড়ি (৪৫) এবং মাইক্রোবাস চালক জামাল (৪০)।

জানা গেছে, ফজিলা খাতুন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। রোগীকে নিয়ে যাওয়ার সময় শুকুরকান্দি এলাকায় একটি ড্রাম ট্রাকের সাথে তাদের বহনকারী মাইক্রোবাসটির সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসে থাকা ৮ জন গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আক্তার বানু মারা যান। পরে শাহিন ও জামালের অবস্থার অবনতি হলে রাজশাহী নেয়ার পথে তাদেরও মৃত্যু হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। জব্দ করা হয়েছে ড্রাম ট্রাক ও মাইক্রোবাস। এ সময় নিহতদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here