ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ৫৪ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এছাড়া, আহত হয়েছেন অনেকে। এই পর্যন্ত অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৫২ হাজার ৬০০ ছাড়িয়ে গেছে।
বুধবার এক প্রতিবেদনে বার্তা সংস্থা আনাদোলু এই তথ্য জানিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত আরও ৫৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলায় বহু মানুষ আহত হয়েছেন।
এর মধ্যে গাজার আল-তুফাহ এলাকায় একটি স্কুলে হামলায় ১৬ জন আশ্রয়প্রার্থী নিহত হয়েছেন। সেখানে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন বেশ কয়েকজন।

