আবারও আর্সেনালকে হারিয়ে ফাইনালে পিএসজি

0
86
ছবি: সংগৃহীত

আর্সেনালকে আবারও হারিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে জায়গা করে নিল পিএসজি। আসরের দ্বিতীয় সেমিফাইনালের ফিরতি লেগে ২-১ গোলে জয় পেয়েছে লুইস এনরিকের শিষ্যরা। আর অসংখ্যা সুযোগ হারিয়ে বিদায় নিল মিকেল আর্তেতার দল।

বুধবার ঘরের মাঠে পার্ক দেস প্রিন্সেসে এ জয়ের পর দুই লেগ মিলিয়ে ৩-১ গোলের অগ্রগামিতায় শিরোপার মঞ্চে জায়গা করে ফরাসি চ্যাম্পিয়নরা। যেখানে গত সপ্তাহে তারা আর্সেনালের মাঠে জিতেছিল ১-০ গোলে।

এদিনও প্রথম লেগের মতো পিএসজি গোল পেয়ে যায় প্রথমার্ধে, ফাবিয়ান রুইসের নৈপুণ্যে। পরে ব্যবধান দ্বিগুণ করেন আশরাফ হাকিমি। অনেক সুযোগ নষ্টের আগে-পরে আর্সেনালের একমাত্র গোলটি করেন বুকায়ো সাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here