সিরাজগঞ্জে এসএসসি উত্তর বলে দেওয়ায় ১০ শিক্ষক গ্রেপ্তার

0
277
ছবি: সংগৃহীত

এসএসসি পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর বলে দেওয়ার অভিযোগে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার একটি কেন্দ্রের দায়িত্বে থাকা ১০ শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (০৭ মে) দুপুরে উপজেলার খাষকাউলিয়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্র আইসিটি পরীক্ষা চলাকালে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শিক্ষকরা হলেন, আকদাস হোসাইন (৪০), রফিকুল ইসলাম (৫২), শরিফুল ইসলাম (৪৩), শফিকুল ইসলাম (৪৪), আব্দুল বাতেন (৪৫), মো: আনোয়ার (৩৬), জাবের আলী (৪১), জাহাঙ্গীর আলম (৫১), মোস্তাক আহমেদ (৩৬) ও আবুল কালাম (৪১)।

চৌহালী থানার ওসি শাখাওয়াত হোসেন রাত ৯টার দিকে বলেন, এমসিকিউ পরীক্ষা চলাকালে ওই কেন্দ্রে দায়িত্বে থাকা শিক্ষকরা শিক্ষার্থীদের উত্তর বলে দেন। বিষয়টি জানতে ইউএনও মোস্তাফিজুর রহমান ওই কেন্দ্র পরিদর্শনে যান। অভিযোগের সত্যতা পাওয়ায় দায়িত্বে থাকা ১০ শিক্ষককে আটকের নির্দেশ দেন তিনি।

এ ঘটনায় কেন্দ্র সচিব নুরুজ্জামান ওরফে বাদশা বাদী হয়ে রাতে মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারদের থানা হেফাজতে রাখা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বৃহস্পতিবার সকালে তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here