রংপুরে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

বুধবার (৭ মে) রাত সাড়ে ১১ টায় উপজেলার টুকুরিয়া ইউনিয়নের কাঁচদহ ব্রিজের পূর্বপাশ থেকে মোটরসাইকেল নিয়ে আসা আব্দুল মালেকের দেহ তল্লাশি করে ৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। সেইসাথে জব্দ করা হয় তার মোটরসাইকেলটি। আটককৃত মালেকের বাড়ি উপজেলার উল্লাগাড়ী জুনিদের পাড়ায়।

0
76

রংপুরের পীরগঞ্জ উপজেলায় হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৭ মে) রাত সাড়ে ১১ টায় উপজেলার টুকুরিয়া ইউনিয়নের কাঁচদহ ব্রিজের পূর্বপাশ থেকে মোটরসাইকেল নিয়ে আসা আব্দুল মালেকের দেহ তল্লাশি করে ৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। সেইসাথে জব্দ করা হয় তার মোটরসাইকেলটি। আটককৃত মালেকের বাড়ি উপজেলার উল্লাগাড়ী জুনিদের পাড়ায়।

পীরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদে মালেক দীর্ঘদিন থেকে হেরোইন ব্যবসা ও সেবনের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। সেইসাথে তার দেয়া আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্যের ওপর ভিত্তি করে নতুন অভিযানে নামে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here