ভারত-পাকিস্তান সংঘাত নিয়ে যা জানাল সৌদি আরব

0
73
ছবি: সংগৃহীত

চলমান ভারত-পাকিস্তান সংঘাতের মধ্যেই দুই দেশ সফর করেছেন সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল জুবায়ের।আজ শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই সফর সম্পর্কে আনুষ্ঠানিক বার্তা দিয়েছে। তারা বলেছে, সংঘাত বন্ধ করে সংলাপের মাধ্যমে কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী।

বার্তায় বলা হয়েছে, ‘সৌদি আরবের নেতৃত্বের নির্দেশে, পররাষ্ট্র ও জলবায়ু দূত আদেল আল-জুবায়ের ৮ থেকে ৯ মে, ভারত ও পাকিস্তান সফর করেন।’

গত বৃহস্পতিবার আকস্মিক সফরে ভারতে যান সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবায়ের। সেসময়, তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে দেখা করেন। এর একদিন পরই আবার পাকিস্তান সফরে যান।

সৌদি আরব জানিয়েছে যে এই সফরের উদ্দেশ্য হলো দুই দেশের মধ্যে চলমান সামরিক সংঘাত বন্ধ করা এবং সংলাপ ও কূটনৈতিক উপায়ে সকল বিরোধের সমাধান করা।

দীর্ঘদিন ধরে বিতর্কিত কাশ্মীর অঞ্চল নিয়ে সাম্প্রতিক সামরিক উত্তেজনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত আক্রমণ বেড়েছে। সৌদি আরবের আগে ইরানও এই দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে মধ্যস্থতার আগ্রহ দেখিয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here