কাকে সতর্ক করলেন পরীমনি

0
84
ছবি: সংগৃহীত

সামাজিক মাধ্যমে প্রভাবক বর্ষা চৌধুরীকে নিয়ে মৃত্যুর গুজব ওঠে। গত বুধবার দুপুর থেকেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এই গুজব।

বর্ষার ফেসবুক পেজ থেকে দাবি করা হয়, তিনি মারা গেছেন। এরপরই অপর এক ফেসবুক পোস্টে তার মৃত্যুর খবর প্রচার করেন নারী উদ্যোক্তা ও সামাজিক মাধ্যম প্রভাবক বারিশা হক। দ্রুত সেই খবর ছড়িয়ে পড়ে। সবাই তার মৃত্যু নিয়ে সামাজিক মাধ্যমে সরব হয়ে ওঠে।

তবে বারিশা সেই পোস্ট শেয়ার করার কিছুক্ষণ পরই আরেকটি পোস্ট করেন বারিশা। ওই পোস্টে পরিবারের বরাত দিয়ে তিনি জানান, বর্ষা চৌধুরী মারা যাননি। বারিশা আরও দাবি করেন, বর্ষা চৌধুরীর ফেসবুক পেজ থেকে কে মৃত্যুর খবর পোস্ট করেছেন, সেটাও তিনি জানেন না।

এমন খবরে চুপ থাকেননি আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমনি। তিনি বর্ষাকে সতর্ক করেন, এই বার্তা দেওয়ার চেষ্টা করেন যে, এক দিন মৃত্যুর খবরও আর কেউ বিশ্বাস করবে না।

নিজের সামাজিক মাধ্যমে পরীমনি লিখেছেন, রাখাল আর বাঘের গল্পের মতো না হোক কোনো দিন। মৃত্যু নিয়ে এমন মজা আর নিয়েন না বা কাউকে নেওয়ার সুযোগও দিয়েন না ডিয়ার বর্ষা চৌধুরী। যেদিন সত‍্যি আপনি চলে যাবেন, সেদিন আপনার জন‍্য শোক প্রকাশের জায়গাটা রাখেন অন্তত। জীবন সুন্দর হোক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here