পঞ্চগড়ের সীমান্ত এলাকায় ভারতীয় নীলগাই উদ্ধার

0
96
ফাইল ছবি

পঞ্চগড়ের সীমান্ত এলাকা থেকে আহতাবস্থায় একটি নীলগাই উদ্ধার করেছে বন বিভাগ। রোববার সকালে উপজেলা সদরের গড়িনাবাড়ী ইউনিয়নের সীমান্তবর্তী সরকার পাড়ার একটি ভূট্টা ক্ষেতে নীলগাইটি দেখতে পান স্থানীয়রা। পঞ্চগড় প্রাণিসম্পদ বিভাগের কর্মীরা সেখানেই চিকিৎসার ব্যবস্থা করেন।

বন বিভাগ ও স্থানীয়রা জানায়, সরকার পাড়ার একটি ভুট্টা ক্ষেতে নীলগাই দেখার পর বন বিভাগে খবর দেওযা হয়। দুপুরে বন বিভাগের কর্মীরা নীলগাইটি উদ্ধার করে। এ সময় নীলগাইটির পা এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়।

সরকার পাড়া গ্রামের জয়নুল হক জানান, আমার ভূট্টা ক্ষেতে নীলগাইটি লুকিয়ে ছিল। আহত হওয়ায় কারণে বাইরে বের হতে পারছিল না।

পঞ্চগড় বনবিভাগের কর্মকর্তা হরিপদ দেবনাথ বলেন, খবর পেয়ে আমরা নীলগাইটি উদ্ধার করি। সীমান্তের কাটাতারের বেড়ার ফাঁক গলিয়ে আসার সময় শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হয় নীলগাইটি। প্রাণিসম্পদ বিভাগের সহায়তায নীলগাইটি সুস্থ করার চেষ্টা চলছে। পুরোপুরি সুস্থ হলে উর্ধতন কতৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here