দেবীগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় স্কুল শিক্ষক কামাল গ্ৰেপ্তার

0
97
ফাইল ছবি

পঞ্চগড়ে দেবীগঞ্জ উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার উপর হামলার ঘটনার দায়িত্ব মামলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও যুবলীগ নেতা কামাল হোসেন সরকারকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতে জেলার দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের কালীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করে দেবীগঞ্জ থানা পুলিশ।

জানা গেছে, কামাল হোসেন সরকার দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের প্রধানাবাদ ঢাকাইয়া পাড়া এলাকার লিয়াকত আলীর ছেলে। তিনি দণ্ডপাল ইউনিয়নের মৌমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত এবং । একই সাথে দীর্ঘ দিন ধরে দন্ডপাল ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট দেবীগঞ্জ উপজেলায় বৈষম্য বিরোধী আন্দোলনে উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম এমুর নেতৃত্বে করতোয়া সেতুর পশ্চিম প্রান্তে সড়কে ছাত্র-জনতার উপর হামলা চালায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে গুরুতর আহত হন রবিউল ইসলাম নামে এক যুবক। এঘটনায় রবিউল ইসলাম ৪৪ জনের নাম উল্লেখ করে এবং ১০০০ থেকে ১২০০ লোককে অজ্ঞাত আসামি করে দেবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় দন্ডপাল ইউনিয়ন যুবলীগের সভাপতি কামাল হোসেন সরকারকে আটক করে পুলিশ।

এদিকে আটকের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় দায়েরকৃত হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তাকে আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here