ইসরায়েলি হামলায় গাজায় ২৬ ফিলিস্তিনি নিহত

0
82
ছবি: সংগৃহীত

ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৮ শিশুও রয়েছে। ইসরায়েলি ড্রোন হামলা ও বিমান হামলার লক্ষ্যবস্তু ছিল মূলত বেসামরিক ও আশ্রয়প্রার্থী নাগরিকরা বলে জানিয়েছে চিকিৎসা সূত্রগুলো।

খবর আল-জাজিরা ও আনাদোলুর।

প্রতিবেদনের বলা হয়েছে, মধ্য গাজার দেইর আল-বালাহ শহরে একদল সাধারণ মানুষের ওপর ড্রোন হামলায় দুজন নিহত এবং অনেকে আহত হন। একই শহরে আরো একজন ড্রোন হামলায় এবং অপর একজন আগের হামলায় আহত হয়ে মারা যান।

গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে আশ্রয়প্রার্থীদের একটি তাঁবু লক্ষ্য করে চালানো হামলায় একজন ফিলিস্তিনি এবং তার ছেলে নিহত হন। একই শহরের পশ্চিমাংশে আরেকটি তাঁবুতে ড্রোন হামলায় দুই শিশুসহ চারজন নিহত হন। আহত হন আরো অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here