যশোরের বেনাপোলের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ৩২ লাখ ১৩ হাজার ৮৫০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কম্বল, বিভিন্ন প্রকার চকোলেট, বিভিন্ন প্রকার খাদ্যসামগ্রী এবং কসমেটিক্স সামগ্রী আটক করেছে বিজিবি সদস্যরা।
বিজিবি জানান, বিজিবি‘র টহলদল রবিবার বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় শাড়ী, কম্বল, বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী এবং কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য ৩২ লাখ ১৩ হাজার ৮৫০ টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, চোরাকারবারি কর্তৃক মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্যসামগ্রী দেশে আনা হলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হবার পাশাপাশি দেশ রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। ভবিষ্যতে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

