ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যায় তিনজন গ্রেপ্তার : পুলিশ

0
103
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য (২৫) হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর।

বুধবার সকালে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তবে তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানায়নি পুলিশ।

ওসি খালিদ মনসুর বলেন, গ্রেপ্তার তিনজন পেশায় ভাসমান হকার। তারা রাতে মদ-গাঁজা খায়, নেশা করে। ঘটনার সঙ্গে সম্পৃক্ততা পাওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। এখন তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে সাম্য গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

শাহরিয়ার আলম সাম্য স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। তিনি শিক্ষা ও গবেষণা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here