বেনাপোল কাস্টমস হাউজে কলম বিরতি

0
62
ছবি: সংগৃহীত

এনবিআর বিলুপ্ত করে প্রণীত রাজস্ব অধ্যাদেশ বাতিল এবং টেকসই রাজস্ব সংস্কারের দাবিতে দেশের অন্যান্য স্থানের মতো বেনাপোল কাস্টমস হাউজে চলছে ‘কলম বিরতি’।

সকাল ১০টা থেকে কাস্টমস হাউজে কোনো কাজ হচ্ছে না। অধিকাংশ টেবিল খালি দেখা গেছে। কিছু কর্মকর্তা উপস্থিত থাকলেও কোনো কাজ করছেন না। তবে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি স্বাভাবিক রয়েছে। কলম বিরতির কারণে নতুন করে কোনো পণ্যের আইজিএম ইস্যু করা হচ্ছে না। আগের ইস্যু করা আইজিএমের পণ্য আমদানি-রপ্তানি হচ্ছে। বেলা ১টা পর্যন্ত কলম বিরতি চলবে। তারপর কাজ শুরু হবে কাস্টমস হাউজে।

কাস্টমস হাউজে কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, কেন্দ্রীয়ভাবে ঢাকা থেকে বিষয়টি দেখা হচ্ছে, সে কারণে আমরা কোনো বক্তব্য দিতে পারি না। তবে শতভাগ কলম বিরতি চলছে। কোনো কর্মকর্তা-কর্মচারি এখানে কাজ করছেন না। আগামীকাল বৃহস্পতিবার ও আগামী শনিবার সকাল ১০টা থেকে ৩টা পর্যন্ত কলম-বিরতি পালন করা হবে।

বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের কাস্টমসবিষয়ক সম্পাদক আব্দুল লতিফ জানান, কাস্টমসের কলম বিরতির কারণে সকাল ১০টা থেকে হাউজে কোনো ফাইলে কাজ হয়নি। তবে ১টার পর কাজ শুরু হবে বলে কাস্টমস থেকে জানতে পেরেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here