শেরপুরে সীমান্তে প্রায় ৪০লাখ টাকার মালামাল জব্দ

0
76
ফাইল ছবি

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত থেকে ২৪০পিস কাতান শাড়ী, ১৯৭৬মিটার ভেলভেট গজ কাপড় ও একটি ছোট কাভার্ড ভ্যান জব্দ করেছে বিজিবি।

বুধবার (১৪ মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বিজিবি। এর আগে, ভোরে উপজেলার ঢালুকোনা এলাকা থেকে চৌকিদার টিলা বিওপি’র সদস্যরা এসব মালামাল জব্দ করে।

বিজিবি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে চৌকিদার টিলা বিওপি’র ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে বিজিবি’র একটি দল ঢালুকোনা এলাকায় অভিযান চালায়। এসময় ভারতীয় ২৪০পিস কাতান শাড়ী, ১৯৭৬মিটার ভেলভেট গজ কাপড় এবং একটি ছোট কাভার্ডভ্যান জব্দ করে। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। জব্দকৃত মালামালের বর্তমান বাজার মূল্য ৩৯লাখ ৮৮ হাজার টাকা।

ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সানবীর হাসান মজুমদার বলেন, এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামীদের সনাক্তের চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here