কালবৈশাখী চরক পূজা, মেতেছে সনাতন ধর্মাবলম্বীরা

0
83
ফাইল ছবি

চড়ক পূজা হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ লোকৎসব। বাংলা পঞ্জিকা অনুযায়ী, প্রতিবছর বৈশাখের সংক্রান্তিতে বা বৈশাখের শেষ দিনে এ পূজা অনুষ্ঠিত হয়। বৈশাখ মাসে পালিত হিন্দু দেবতা শিবের গাজন উৎসবের একটি অঙ্গ।

কালবৈশাখী চড়কে মেতে উঠলো সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ট্যাংরাইলের সনাতন ধর্মাবলম্বীরা। বাংলা ক্যালেন্ডার অনুসারে পয়লা বৈশাখের আগের দিন বা চৈত্র সংক্রান্তিতে চড়কের পুজো পালিত হয়ে থাকলেও ট্যাংরাইলের চড়ক পূজা আর দশটা পুজোর থেকে একটু অন্য ধরনের। এই দিনের চড়ক পুজায় পালিত হল কালবৈশাখী চড়ক রুপে ট্যাংরাইল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে।

বৈশাখের সংক্রান্তির দিন সকাল থেকেই ট্যাংরাইল এলাকায় চড়ক পুজোর ভক্তেরা ঘাড়ে করে ঠাকুর নিয়ে যাওয়ার পাশাপাশি বিভিন্ন দেবদেবী এবং নানান সঙ সেজে রাস্তায় শোভাযাত্রা করেন। এদিনের চড়ক পুজো উপভোগ করতে সিরাজগঞ্জের কামারখন্দের ট্যাংরাইল এলাকার বহু সাধারণ মানুষ এর ভিড় ছিল চোখে পড়ার মতো। উল্লেখ্য, চলতি বছরেও ধুমধাম করে এই উৎসবের আয়োজন করে ট্যাংরাইল শিব সংঘ চড়ক পূজা কমিটি।

পাশাপাশি ছোটদের জন্য বিভিন্ন রকম খেলাধুলা ও নানা অনুষ্ঠানের আয়োজন করে কমিটির সদস্যরা। সংশ্লিষ্ট এলাকার চরক পূজা কমিটির সদস্যরা জানিয়েছেন, এই চরক পূজা টি তাদের পূর্বপুরুষরা পালন করে আসছে। সেই রীতি-রেওয়াজ মেনে পঞ্চাশ বছর ধরে এই ট্যাংরাইল এলাকায় চড়ক পূজা অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জের কামারখন্দের ট্যাংরাইল পল্লী এলাকায় কালবৈশাখী চড়ক পূজা একটু ভিন্ন ধরনের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here