না ফেরার দেশে চলে গেলেন নাভারণের বিশিষ্ট রাজনীতিক অলোক সরদার

0
126
ফাইল ছবি

চিরদিনের জন্য না ফেরার দেশে চলে গেলেন বর্ষীয়াণ রাজনীতিবিদ আসিফ-উদ-দৌলা অলোক সরদার (৫৭)। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে তিনি ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি যশোর জেলার শার্শা উপজেলার নাভারণ সর্দার বারিপোতা গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তার পিতা মৃত মমিন উদ্দিন ওরফে বিচ্চু সরদার ছিলেন নাভারণ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী। তিনি বাল্যকাল থেকে তার নানা যশোর-১, শার্শা আসনের টানা ৪বারের নির্বাচিত সৎ ও আদর্শবান সংসদ সদস্য মৃত তবিবুর রহমানের সরদারের সংস্পর্শে থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। তিনি ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১ কন্যা সন্তান রেখে গেছেন। মরহুমের পরিবারের সদস্য বাদল সরদার জানিয়েছেন, অলোক সরদার ছিলেন আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা। সততার সাথে রাজনৈতিক অঙ্গণে থেকে দলমত নির্বিশেষে মানুষের সাথে ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখেছিলেন। সকল মানুষের সুখ-দুখে পাশে থেকেছেন। তার এই মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তিনি আরও জানান, মরহুমের লাশ ঢাকা থেকে এলাকায় ফিরে আসলে শুক্রবার ১৬ মে সকাল ১১টার বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ১ম জানাযা অনুষ্ঠিত হয়ে গ্রামের বাড়ি সর্দার বারিপোতায় ২য় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

এলাকাবাসী জানান, মৃত্যুর পূর্বমুহুর্ত পর্যন্ত দলমত নির্বিশেষে অলোক সরদার ছিলেন এলাকাবাসীর চোখের মণি। তিনি ছিলেন সদা হাস্যজ¦ল, মিষ্টভাষী ও সফল ব্যবসায়ী।২০০০ সালপূর্ববর্তীসময়ে তিনি
দীর্ঘ্যদিন বাংলাবাজার পত্রিকায় সাংবাদিকতা করেছেন। তার মৃত্যুতে দলমত নির্বিশেষে এলাকার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ীক,প্রতিষ্ঠানিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুধীবৃন্দ শোক ও শোকাহত পরিবারের সমবেদনা জ্ঞাপন করেছেন। সেই সাথে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন। এদিকে বেনাপোল ইউনিয়ন গাতিপাড়া ওয়ার্ড যুবলীগের সভাপতি মিজানুর রহমান (৫০) শুক্রবার রাত ৩ টার সমায় নিজ বাসায় ইন্তেকাল করেছে। ( ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজেউন)৷ শুক্রবার জুম্মাবাদ গাতিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।পরে তাকে পারিবারিক কবর স্থানে দাফন  সম্পন্ন হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here