টঙ্গীতে বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক আলোচনা সভা

0
94
ফাইল ছবি

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে টঙ্গীতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বিডি ক্লিনের টঙ্গী শাখা।

শুক্রবার বিকেলে শহীদ আহসান উল্লাহ মাস্টার শহীদ মিনার প্রাঙ্গণে এ উপলক্ষে একটি দিকনির্দেশনামূলক আলোচনা সভার আয়োজন করা হয়।

বিডি ক্লিন টঙ্গী শাখা ২০১৬ সাল থেকে স্বেচ্ছাসেবী ভিত্তিতে এলাকার ময়লা-আবর্জনা পরিষ্কার এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটির সদস্যরা মূলত বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, পাশাপাশি শিক্ষক, ডাক্তারসহ নানা পেশার মানুষ এতে স্বতঃস্ফূর্তভাবে যুক্ত আছেন।

বর্তমানে টঙ্গী শাখায় প্রায় ২০০ সক্রিয় সদস্য রয়েছে। এ শাখার জোনাল সমন্বয়কের দায়িত্ব পালন করছেন আব্দুল করিম ও জুলহাস সরকার।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিডি ক্লিনের সমন্বয়ক রেদোয়ান হাসান আরিফসহ অন্যান্য সদস্যবৃন্দ।

আলোচনায় বক্তারা বলেন, লেখাপড়ার ফাঁকে কিংবা পেশাগত ব্যস্ততা শেষে যে সময়টুকু পাওয়া যায়, সেটি কাজে লাগিয়ে তারা সমাজের জন্য কিছু করতে চান। পরিচ্ছন্নতা কার্যক্রম ছাড়াও সমাজের মাদকাসক্ত মানুষদের সচেতন করে সুপথে ফিরিয়ে আনার কাজেও তারা ভূমিকা রাখছেন।

উল্লেখ্য, গাজীপুর জেলার ২১টি স্থানে বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।
পরিচ্ছন্ন নগর গড়ার এই মহতী উদ্যোগে অংশ নিতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন বিডি ক্লিনের সদস্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here