নারায়ণগঞ্জে মাদক মামলায় যুবকের কারাদণ্ড

0
109
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দর থানার মামলায় ইকবাল (৩৬) নামে এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার (১৭ মে) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক মো. আমিনুল হক আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ইকবাল আড়াইহাজারের পুরিন্দা এলাকার করিম মিয়ার ছেলে।
এর সত্যতা নিশ্চিত করে কোর্ট পুরিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, বন্দর থানার একটি মাদক মামলায় ইকবাল নামে একজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময়ে আসামী আদালতে উপস্থিত ছিলো।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম মাসুম বলেন, ২০২১ সালের ১৮ অক্টোবর বন্দরের কেউডালা এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ফেনসিডিল সহ ইকবালকে আটক করে র‌্যাব-১১। পরে এই ঘটনায় বন্দর থানায় মাদক মামলা দায়ের করা হয়। সেই সাথে মামলায় আদালত এই রায় ঘোষণা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here