নিউইয়র্কে ব্রিজের সঙ্গে জাহাজের সংঘর্ষ, আহত ২২

বিবিসিকে এই তথ্য জানিয়েছে মেক্সিকান নৌবাহিনী।

0
116
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিন ব্রিজে মেক্সিকান নৌবাহিনীর একটি প্রশিক্ষণ জাহাজের ধাক্কা লেগে অন্তত ২২ জন আহত হয়েছেন। যার মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

বিবিসিকে এই তথ্য জানিয়েছে মেক্সিকান নৌবাহিনী।

ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, শনিবার সন্ধ্যায় যখন জাহাজটি বিশ্বখ্যাত এই সেতুটির নিচ দিয়ে পার হচ্ছিল, তখন কুয়াউথেমক নামের জাহাজটির উঁচু মাস্তুল সেতুর সঙ্গে ধাক্কা খায়। এতে মাস্তুলের কিছু অংশ ভেঙে গিয়ে জাহাজের ডেকের উপরে পড়ে, তখন মাস্তুলের ওপর দাঁড়িয়ে থাকা কয়েকজন ক্রু আহত হয়েছেন।

নিউইয়র্ক সিটির জরুরি ব্যবস্থাপনা বিভাগ (এনওয়াইসিইএম) জানায়, তারা এই ঘটনায় সাড়া দিয়েছে, তবে এর চেয়ে বিস্তারিত কিছু জানায়নি।

নিউইয়র্কের মেয়র বলেছেন, ব্রুকলিন ব্রিজের কোনো ক্ষতি হয়নি। তবে মেক্সিকান নৌবাহিনী নিশ্চিত করেছে যে, জাহাজটির ক্ষতি হয়েছে এবং তারা ঘটনাটি তদন্ত করছে।

নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস ঘটনাস্থলে গিয়ে ব্রিফ নিয়েছেন বলে সিবিএস জানিয়েছে।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কুয়াউথেমক নামের জাহাজটিতে ২০০ জনেরও বেশি ক্রু ছিলেন। জাহাজটি নিউ ইয়র্কে এসেছিল সৌজন্যমূলক সফরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here