বেনাপোল সীমান্তে ৫০০ গ্রাম হিরোইনসহ ভারতীয় ট্রাক ড্রাইভার আটক

0
155
ছবি: সংগৃহীত

জানা যায় শনিবার রাতে(১৭ ই মে) (৪৯ বিজিবি) এর বেনাপোল বিওপি’র একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল গাজীপুর জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর হতে ০১ জন ভারতীয় ড্রাইভার ৫০০ গ্রাম হিরোইনসহ আ’ট’ক করে।

আটককৃত শ্রী জয়ন্ত দত্ত (৩৪)জানায় , সে ভারতীয় পণ্যবাহী ট্রাকের ড্রাইভার (গাড়ী নম্বর WB- 23C-2142) এবং ভারতীয় রপ্তানীকারক জে এস এন্টারপ্রাইজের মালামাল নিয়ে ভারতীয় কার পাস এর মাধ্যমে বাংলাদেশে আগমন করে।

সে উক্ত মা’দ’ক’দ্র’ব্য ভারত হতে বাংলাদেশে বিক্রয়ের উদ্দেশ্যে বেনাপোল এর গাজীপুর জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর চো’রা’কার’বারী’দের রাখা মোটরসাইকেলে উঠার সময় বিজিবি’র টহলদল তৎক্ষনাত তাকে আ’ট’ক করে।

আ’ট’ক’কৃ’ত ভারতীয় ট্রাক ড্রাইভার জয়ন্ত (৩৪) ভারতের উত্তর ২৪ পরগনা জেলার জয়ন্তপুর গ্রামের শ্রী সঞ্জয় দত্তের ছেলে। আটককৃত হে’রো’ই’ন এবং মোটরসাইকেল এর সিজার মূল্য ১২,০০০০০/-(বার লক্ষ) টাকা।

উক্ত হিরোইন ও মোটরসাইকেলসহ আসামীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ  করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here