ইসরায়েলের তীব্র হামলায় আরো দেড় শতাধিক ফিলিস্তিনি নিহত

0
88
ছবি: সংগৃহীত

গাজা উপত্যকায় আবারও ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। রবিবার (১৮ মে) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চালানো এই হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৫১ জন ফিলিস্তিনি। নিহতদের মধ্যে শিশু ও নারী রয়েছে বলে জানিয়েছে স্থানীয় হাসপাতাল সূত্র।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, নিহতদের মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে গাজার উত্তরাঞ্চলে। সেখানে একদিনেই মারা গেছে ৬৯ জন। ওই এলাকাতেই ইসরায়েলি বাহিনী সবচেয়ে বেশি হামলা চালিয়েছে।

এর আগে, দক্ষিণ গাজার আল-মাওয়াসির একটি আশ্রয়কেন্দ্রে ইসরায়েলের হামলায় বহু মানুষ নিহত হন। আশ্রয়কেন্দ্রটিতে ঘুমিয়ে থাকা বাস্তুচ্যুতদের ওপর হঠাৎ চালানো এই হামলায় নিহতদের মধ্যে বহু শিশু ছিল।

হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। তারা এক বিবৃতিতে জানিয়েছে, ‘অপারেশন গিডিয়ন চ্যারট’-এর অংশ হিসেবে গাজার উত্তর ও দক্ষিণে স্থল অভিযান শুরু করেছে তাদের সেনারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here