বাংলাদেশে সেতু নির্মাণ নীতিমালা তৈরির আহ্বান

সোমবার (১৯ মে) সকালে বুয়েটের কাউন্সিল ভবনে আয়োজিত এক সেমিনারে উঠে আসে এসব আলোচনা। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন। 

0
83

বাংলাদেশে ব্রিজ বা সেতু নির্মাণে নির্দিষ্ট গাইডলাইন থাকা প্রয়োজন। সেজন্য সংশ্লিষ্ট অধিদফতরগুলোকে একসাথে কাজ করতে হবে।

সোমবার (১৯ মে) সকালে বুয়েটের কাউন্সিল ভবনে আয়োজিত এক সেমিনারে উঠে আসে এসব আলোচনা। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন।

আলোচকরা বলেন, বাংলাদেশে ভবন নির্মাণে নির্দিষ্ট কোড থাকলেও ব্রিজ বা সেতু নির্মাণে এমন কোনো গাইডলাইন নেই। সেগুলো রক্ষণাবেক্ষণ বা পুরোনো সেতুগুলো সংরক্ষণ বা মেরামতের জন্যও আদর্শ কোনো নীতিমালা মানা হয় না। তাই এ সংক্রান্ত নীতিমালা নির্ধারণে সংশ্লিষ্টদের কাজ শুরু করার আহ্বান জানান আলোচকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here