জমিতে ফসল সংগ্রহ করতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল যুবকের

মৃত রুম্মান মিয়াতাজনগর (পশ্চিমপাড়া) গ্রামের হবিবর রহমান ও মমতা বেগম দম্পতির ছেলে। তিনি ওয়ার্ড জামায়াতে ইসলামীর পাঠাগার সাহিত্য বিষয়ক সম্পাদক বলে জানা গেছে।

0
66

গাইবান্ধার সাদুল্লাপুরে জমিতে ফসল সংগ্রহ করতে গিয়ে বজ্রপাতে রুম্মান মিয়া (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের তাজনগর এলাকার কৃষি মাঠে এ দুর্ঘটনা ঘটে।

মৃত রুম্মান মিয়াতাজনগর (পশ্চিমপাড়া) গ্রামের হবিবর রহমান ও মমতা বেগম দম্পতির ছেলে। তিনি ওয়ার্ড জামায়াতে ইসলামীর পাঠাগার সাহিত্য বিষয়ক সম্পাদক বলে জানা গেছে।

স্থনীয়রা জানায়, গত ১৪ দিন আগে রুম্মান মিয়া বিয়ে করেছেন। সেই নববধূকে রেখে আজ সকালের দিকে তার বাবা-মায়ের সঙ্গে জমিতে বরবটি ফসল সংগ্রহ করতে যায়। এরই মধ্যে মেঘাচ্ছন্ন আকাশে বৃষ্টি শুরু হলে মাঠের একটি সেচ মেশিন ঘরে আশ্রয় নেয়। সেখানে বজ্রাপাতে রুম্মান মিয়ার মৃত্যু হয়।

ইদিলপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, নব বধূ রেখে রুম্মান মিয়া লিমনের মৃত্যু খুবই হৃদয় বিদারক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here