পঞ্চগড়ে ফসলি জমির মাটি কেটে বালি, পাথর উত্তোলন ও পরিবহনের দায়ে এক মাসের কারাদণ্ড

0
81
ফাইল ছবি

পঞ্চগড়ের সদর উপজেলায় ফসলি জমির মাটি কেটে বালি ও পাথর উত্তোলন এবং পরিবহণের দায়ে ইয়াকুব আলী (৬৯) নামে এক ব্যাক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে উপজেলার সাতমেড়া ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজী।

এসময় বালি ও পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ট্রাক্টরের ব্যাটারী জব্দ করে সদর থানা পুলিশের জিম্মায় দেয়া হয়। পরে পুলিশের মাধ্যেমে কারাদণ্ড প্রাপ্ত ইয়াকুব আলীকে জেলহাজতে প্রেরণ করা হয়।

দণ্ডাদেশপ্রাপ্ত ইয়াকুব আলীর বাড়ি সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের প্রধানপাড়া এলাকায়। তিনি বালি ও পাথর ব্যবসার সাথে জড়িত বলে জানা গেছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের মাঝিপাড়া সেতুর পূর্বপাশে ফসলি জমির মাটি কেটে অবৈধভাবে বালি ও পাথর উত্তোলন করে পরিবহণ করছিলেন ইয়াকুব আলী। পরে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজী। এসময় এঘটনায় জড়িত বালি ও পাথর ব্যবসায়ী ইয়াকুব আলীকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এদিকে, অভিযানের খবর পেয়ে মাটি কেটে বালি ও পাথর উত্তোলন এবং পরিবহনের সাথে জড়িত শ্রমিকেরা তাদের বেলচা সহ সরঞ্জামাদি নিয়ে পালিয়ে যান।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সদর উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং পঞ্চগড় সদর থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান সহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পঞ্চগড় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজী বলেন, ফসলি জমির মাটি কেটে বালি ও পাথর অবৈধভাবে উত্তোলন এবং পরিবহন করা হচ্ছে এমন খবরে অভিযান পরিচালনা করা হয়।

এঘটনায় জড়িত একজনকে এক মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। আগামীতেও আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here