বাগআঁচড়ায় ১০ টাকার লোভ দেখিয়ে টানা চারদিন ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

0
89
প্রতীকী ছবি

যশোরের শার্শার বাগআঁচড়ায় ১০ টাকায় লোভ দেখিয়ে ৭ বছর বয়সী এক শিশুকে টানা চারদিন ধর্ষণের অভিযোগ উঠেছে সিরাজুল ইসলাম(৬৫)নামে এক লম্পট বৃদ্ধের বিরুদ্ধে।

মঙ্গলবার শার্শা থানায় হাজির হয়ে নির্যাতিতা ঐ শিশুর মা বাদী হয়ে শার্শা থানায় একটা লিখিত অভিযোগ দাখিল করেছেন।

লম্পট সিরাজুল বাগআঁচড়া উজ্জ্বল পাড়া গ্রামের বসির উদ্দীনের ছেলে।তিনি পেশায় একজন রাজমিস্ত্রী।

শিশুটির মা জানান, তাদের বাড়ি বাগআঁচড়ায় ওই লম্পট সিরাজুল ইসলামের বাড়ির পাশে। তার স্বামী পেশায় একজন ভ্যান চালক এবং সে অন্যের বাড়িতে গৃহপরিচারিকা হিসেবে কাজ করে। তারা দু’জন সকাল হলে বাড়ি থেকে কাজের জন্য বের হয়ে যান। বাড়িতে তারা না থাকার সুযোগে ও লম্পট সিরাজুলের স্ত্রী গত এক সপ্তাহ আত্মীয়ের বাড়িতে অবস্থান করায় প্রায় ৪ দিন তার মেয়েকে ওই লম্পট নিজের ঘরে ডেকে ১০ টাকার লোভ দেখিয়ে ধর্ষণ করেছে।

গত শুক্রবার দুপুরে শিশুটিকে আবারও নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে লম্পট সিরাজুল। এ সময় তার আরেক ৬ বছর বয়সী মেয়ে দেখে ফেলে। পরের দিন শনিবার ছোট মেয়ে তাকে বলে মা আপার সাথে সিরাজুল দাদা অসভ্যতা করেছে। পরে ভুক্তভোগী ওই শিশু মেয়েকে সে জিজ্ঞাস করলে সিরাজুল ১০ টাকা করে দিয়ে ৩/৪ দিন তাকে ধর্ষণ করেছে বলে জানায়।

পরে বিষয়টি তিনি ও তার স্বামী স্থানীয় মোড়ল মাতব্বরদের জানিয়ে কোন উপায়ান্তর না পেয়ে মঙ্গলবার থানায় গিয়ে ওই লম্পট সিরাজুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এ সময় তিনি তার মেয়েকে ধর্ষণকারী ধর্ষক সিরাজুলের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম রবিউল ইসলাম জানান, ঘটনা জানার সাথে সাথে তিনি ভুক্তভোগী পরিবারে পুলিশ পাঠিয়ে তাদের আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দেন এবং থানায় আসতে আহ্বান জানান। পরে তারা থানায় এসে ধর্ষণ সংক্রান্তে একটা লিখিত অভিযোগ দাখিল করেছেন। এ বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন এবং ধর্ষক সিরাজুলকে আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here