রাজধানীর মাটিকাটায় সেনাবাহিনীর অভিযান, ১০ সন্ত্রাসী গ্রেপ্তার

আজ মঙ্গলবার রাত ২টা থেকে বাংলাদেশ সেনাবাহিনীর ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের ভাষানটেক সেনা ক্যাম্প থেকে এই বিশেষ অভিযান পরিচালিত হয়েছে বলে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

0
65

রাজধানীর মাটিকাটা এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানে অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ ১০ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার রাত ২টা থেকে বাংলাদেশ সেনাবাহিনীর ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের ভাষানটেক সেনা ক্যাম্প থেকে এই বিশেষ অভিযান পরিচালিত হয়েছে বলে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, এই বিশেষ অভিযানে রাজধানীর মাটিকাটা এলাকা থেকে ৩টি স্বয়ংক্রিয় পিস্তল, ১টি রিভলবার ও ২৮ রাউন্ড গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযানে কুখ্যাত ‘হিটলু বাবু গ্যাং’-এর ১০ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গোপন তথ্যের ভিত্তিতে ভাষানটেক সেনা ক্যাম্প থেকে দীর্ঘদিন ধরে গ্যাংটির কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছিল। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ অভিযানটি পরিচালনা করা হয়।

আনুমানিক ভোর ৫টার দিকে অভিযান চলাকালে গ্যাং সদস্যরা গ্রেপ্তার এড়ানো অসম্ভব বিবেচনা করে টহল দলের ওপর হামলার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা দল সতর্কতামূলক ফাঁকা গুলি ছোঁড়ে। এ পরিস্থিতিতে সন্ত্রাসীরা পালাতে ব্যর্থ হয়। সেনাবাহিনীর টহল দল তাদের গ্রেপ্তার করে। স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে স্বস্তি প্রকাশ করেছেন।

আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা রক্ষায় অঙ্গীকারবদ্ধ। যে কোনো ধরনের অপরাধমূলক কার্যক্রম এর তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়েছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here