ধীপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা

0
136
ফাইল ছবি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়ন পরিষদের ২০২৫-২৬ অর্থ বছরের সম্ভাব্য বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১ টায় ধীপুর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ বাজেট সভা অনুষ্ঠিত হয়।

ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আকতার হোসেন মোল্লার সভাপতিত্বে বাজেট পেশ করেন অত্র ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন।

সভায় ১ কোটি ১২ লক্ষ ১১ হাজার ৫১২ টাকার বাজেট পেশ করেন প্রশাসনিক কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন। এতে সম্ভাব্য আয় ধরা হয় ১ কোটি ১২ লাখ ১১ হাজার ৫১২ টাকা এবং সম্ভাব্য ব্যয় ধরা হয় সমপরিমাণ ১ কোটি ১২ লাখ ১১ হাজার ৫১২ টাকা।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা কৃষক দলের সদস্য সচিব শহিদ মজুমদার, বীর মুক্তিযোদ্ধা আলি আক্কাস মজুমদার, উপ সহকারী কৃষি কর্মকর্তা মাহবুব আলম,শীলা সরকার,গ্রাম্য আদালত স্বমন্বয়কারী সালাউদ্দিন, ইউপি সদস্য মো:শরীফ,মোস্তফা সরদার,শামসুল হক দেওয়ান,নাজির ভূইয়া,ছায়িদ কবিরাজ,আব্দুল হাই তালুকদার, সুইটি আক্তার,রাশিদা বেগম,পারুল বেগম সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here