পরেশ রাওয়ালকে ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ অক্ষয়ের

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস তেকে জানা যায়, অক্ষয়ের প্রযোজনা প্রতিষ্ঠান ‘কেপ অব গুড ফিল্মস’ থেকে আইনি নোটিশ পাঠানো হয়েছে পরেশ রাওয়ালকে। অভিযোগে বলা হয়েছে, তিনি পেশাগতভাবে দায়িত্বহীন আচরণ করেছেন এবং প্রযোজকের আর্থিক ক্ষতি করেছেন। 

0
68

জনপ্রিয় অভিনেতা পরেশ রাওয়ালের বিরুদ্ধে ২৫ কোটি রুপির ক্ষতিপূরণ মামলা করলেন বলিউড তারকা অক্ষয় কুমার। ‘হেরা ফেরি থ্রি’ সিনেমার শুটিং শুরুর পর হঠাৎ করে সিনেমা থেকে সরে দাঁড়ানোয় এই মামলা করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস তেকে জানা যায়, অক্ষয়ের প্রযোজনা প্রতিষ্ঠান ‘কেপ অব গুড ফিল্মস’ থেকে আইনি নোটিশ পাঠানো হয়েছে পরেশ রাওয়ালকে। অভিযোগে বলা হয়েছে, তিনি পেশাগতভাবে দায়িত্বহীন আচরণ করেছেন এবং প্রযোজকের আর্থিক ক্ষতি করেছেন।

জানা গেছে, অক্ষয়, সুনীল শেট্টি ও পরেশ রাওয়াল এই তিনজনকে নিয়ে বর্ষীয়ান পরিচালক প্রিয়দর্শনের পরিচালনায় হেরা ফেরি থ্রির শুটিং শুরু হয়েছিল এপ্রিল মাসে। পরেশ রাওয়াল নিজের এক্স (পূর্বে টুইটার) অ্যাকাউন্টে জানিয়ে দেন তিনি সিনেমায় কাজ করছেন। এমনকি একটি টিজারও শুট করেছিলেন। কিন্তু সম্প্রতি তিনি জানান, এই সিনেমায় থাকছেন না। কোনো নির্দিষ্ট কারণ অভিনেতা জানাননি। কেবল সিনেমা না করার বিষয়টি ভক্তদের জানিয়েছেন।

উল্লেখ্য, অক্ষয় কুমারের ৩৫ বছরের ক্যারিয়ারে এই প্রথমবার তিনি কোনো সহকর্মী অভিনেতার বিরুদ্ধে মামলা করলেন। পরেশ রাওয়ালের আগেও এমন আচরণের নজির আছে। ২০২৩ সালে তিনি ‘ওহ মাই গড টু’ না করে দেন। এমনকি ২০০৯ সালে শাহরুখ খানের ‘বিল্লু বারবার’ থেকেও সরে দাঁড়ান।

‘হেরা ফেরি’ সিরিজের কোটি ভক্তের জন্য এই খবর হতাশাজনক। সোশ্যাল মিডিয়ায় এই সিরিজের বহু সংলাপ মিম হয়ে জনপ্রিয় হয়েছে। পরেশ রাওয়ালের আচরণকে ভক্তরা ভালোভাবে নিচ্ছেন না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here