মিছিল নিয়ে সড়কে ইশরাক সমর্থকরা

এছাড়া সকাল ১০টার পরে নগরভবনের ভেতরে ও বাইরে মিছিল করেন তারা।

0
76
ছবি: সংগৃহীত

আদালতের নির্দেশ অনুযায়ী ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে যে সময় বেঁধে দিয়েছিলেন তার সমর্থকরা সে সময় শেষ হয়েছে। তবে আল্টিমেটামে সাড়া না আসায়, সকাল থেকে মৎস্য ভবন, কাকরাইল ও সচিবালয়ের আশপাশ এলাকায় অবস্থান নিয়েছে ইশরাকপন্থিরা।

এছাড়া সকাল ১০টার পরে নগরভবনের ভেতরে ও বাইরে মিছিল করেন তারা।

গতকালের বিক্ষোভ কর্মসূচি থেকে আজ বুধবার সকাল ১০টা পর্যন্ত সময়ে বেঁধে দেওয়া হয়েছিল।

এ নিয়ে টানা সপ্তম দিনের মতো ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে শপথ গ্রহণের দাবিতে বিক্ষোভ মিছিল করছেন তার সমর্থকরা।

একদিকে আদালতের রায়, অন্যদিকে নির্বাচন কমিশনের গেজেট, ইশরাক হোসেনকে শপথ পড়াতে আর কোনো বাধা না থাকলেও অন্তর্বর্তীকালীন সরকারের এমন কালক্ষেপণে বিস্মিত তার নেতাকর্মীরা। সপ্তম দিনের মতো কর্মসূচি চলায় সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে।

আন্দোলনকারীরা বলছেন, জনগণের ভোটের রায় শেখ হাসিনা ছিনিয়ে নিয়েছিলো। আদালতের রায়ে ভোটের মর্যাদা ফিরে পেলেও ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না।

এদিকে, বেলা ১২টার দিকে এ সংক্রান্ত অপর একটি রিটের শুনানির আদেশের দিন ধার্য আছে। হাইকোর্টে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চে এই আদেশ দেওয়ার কথা রয়েছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here