মোস্তাফিজদের বিদায় করে প্লে অফে মুম্বাই

0
78
ছবি: সংগৃহীত

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ৫৯ রানে হেরেছে দিল্লি ক্যাপিটালস। এই হারে মোস্তাফিজদের দলের বিদায় নিশ্চিত হয়ে গেছে। আর প্লে-অফে পৌঁছে গেছে মুম্বাই।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে মুম্বাই ইন্ডিয়ান্স ২০ ওভারে ৫ উইকেটে ১৮০ রান সংগ্রহ করে। সূর্যকুমার যাদব ৪৩ বলে ৭ চার ও ৪ ছক্কায় সর্বোচ্চ ৭৩ রান করেন।

দিল্লির হয়ে ২টি উইকেট পান মুকেশ কুমার। মোস্তাফিজ ৪ ওভারে ৩০ রান দিয়ে রোহিত শর্মার উইকেট নেন।

জবাবে দিল্লি ক্যাপিটালস ১৮.২ ওভারে ১২১ রানে অলআউট হয়। মুম্বাইয়ের হয়ে জসপ্রিত বুমরাহ ও মিচেল স্যান্টনার তিনটি করে উইকেট নেন ।

এই পরাজয়ের ফলে দিল্লি ক্যাপিটালস ১৩ ম্যাচে ৬ জয় ও ৭ পরাজয়ে ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স ১৪ ম্যাচে ৮ জয় ও ৬ পরাজয়ে ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থেকে প্লে-অফে জায়গা করে নিয়েছে।

দিল্লি ক্যাপিটালস আইপিএল ইতিহাসে প্রথম দল হিসেবে মৌসুমের প্রথম চার ম্যাচ জিতেও প্লে-অফে উঠতে ব্যর্থ হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here