টঙ্গীবাড়ীতে গাজাসহ যুবক গ্রেফতার

0
110
ফাইল ছবি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ২ কেজি গাজা সহ এক যুবক কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ছাইদুল ইসলাম পাচগাও গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।

বুধবার রাত ৮ টা ৪৫ মিনিটে উপজেলার পাচগাও ইউনিয়নের ফকিরবাড়ি ব্রীজের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

টঙ্গীবাড়ী থানার ওসি মো: মহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই ওসমান আলির নেতৃত্বে টঙ্গীবাড়ী থানা পুলিশের একটি দল পাচগাও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিলন হালদারের বাড়ির পাশে ফকির বাড়ি ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে গাজা সহ ছাইদুল নামের এক ব্যবসায়ী কে আটক করে।

তিনি আরো বলেন,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছাইদুলের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ছাইদুল কে কোর্টে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here