মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাচগাও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শহিদ হোসেন ঢালী কে ঢাকার ওয়ারী থেকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাতে ওয়ারী থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।
সে পাচগাও ইউনিয়নের মান্দ্রা গ্রামের মৃত হারুন অর রশিদ এর ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত শহিদ হোসেন ঢালী টঙ্গীবাড়ী থানার বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ মামলার আসামি। বৃহস্পতিবার সকাল ৯ টায় তাকে কোর্টে প্রেরণ করা হয়।

