মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কলমায় মোহাম্মদ আব্দুল হালিম বিন আব্দুল মজিদ মোল্লা মহিলা মাদরাসার নামফলক উন্মোচন উপলক্ষে দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২মে) সকাল ১০:৩০ মিনিটে মাদ্রাসা সংলগ্ন মাঠে এ দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা ও ঢাকা কওমী মাদরাসা শিক্ষাবোর্ডের সহ সভাপতি হযরত মাওলানা সাইফুল্লাহ সাহেব। অত্র মাদরাসার সভাপতি হযরত মাওলানা আলাউদ্দিন সাহেব এর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হজরত মাওলানা আহমাদুল্লাহ খান পীর সাহেব পয়সা, জামিআ হাকিমিয়া দারুল উলুম হাতিমারা মাদরাসার মুহতামিম মুফতি মাহমুদ হাসান আলমগীর, বেজগাও ইউনিয়ন কাসিমুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা জামিল আশরাফ রব্বানী,ধাইদা মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল আউয়াল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

