শেরপুরে মদসহ মাদক কারবারি আটক

0
88
ফাইল ছবি

শেরপুরের নালিতাবাড়ীতে ৭৩৬ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১৪।

শুক্রবার (২৩ মে) বিকেলে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, ভোরে উপজেলার সীমান্তবর্তী বাতকুচি এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত নাছির মিয়া (৪২), উপজেলার মানিকচাঁদপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে।

র‍্যাব জানিয়েছে, উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের বাতকুচি এলাকার বুলবুল মিয়ার পাহাড়ের পশ্চিম পার্শ্বে মাদকদ্রব্য বিক্রয়ের জন্য পরিবহনের উদ্দেশ্যে অবস্থান করছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৪ এর আভিযানিক দল ঘটনাস্থলে অভিযান চালায়। এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা কৌশলে পালানোর চেষ্টার সময় কারবারি নাছির মিয়াকে আটক করে। পরে তার হেফাজতে থেকে ৭৩৬ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। জব্দকৃত বিদেশি মদের আনুমানিক বাজার মূল্য ২৩ লাখ ৮৬ হাজার টাকা।

র‍্যাব-১৪, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) মো. আমিনুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করেছে র‍্যাব। বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here