বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান পরিবারের ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

আজ শনিবার ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দিয়েছেন। এর আগে দুদকের উপপরিচালক তানজিব হাসিব সরকার ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

0
78

বিমান বাহিনী সাবেক প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান, স্ত্রী তাহমিদা বেগম, ছেলে শেখ লাবিব হান্নানের ৩৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এক কোটি ১৮ লাখ ৩৪ হাজার ৩২২ টাকা থাকা ব্যাংক হিসাবগুলোর মধ্যে শেখ আব্দুল হান্নানের নামে পাঁচটি, ছেলের নামে একটি এবং ৩২টি ব্যাংক হিসাব স্ত্রীর।

আজ শনিবার ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দিয়েছেন। এর আগে দুদকের উপপরিচালক তানজিব হাসিব সরকার ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

এতে বলা হয়, শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, রাষ্ট্রীয় অর্থের ক্ষতিসাধন, ঘুষ গ্রহণ, নিয়োগ বাণিজ্য, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করে বিদেশে অর্থ পাচারসহ নিজ নামে এবং তার স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে।

অনুসন্ধানকালে দেখা যায়, শেখ আব্দুল হান্নান তার ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে নিজ নামে, তার স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তির নামে ও পরিবারের সদস্যদের নামে দেশে বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন।

অনুসন্ধানকালে বিভিন্ন সূত্র হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, তিনি এবং তার পরিবারের সদস্যরা স্থাবর ও অস্থাবর সম্পদসমূহ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেয়াত করার চেষ্টা করছেন। অনুসন্ধান নিষ্পত্তির পূর্বে এসব সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে পরবর্তী সময়ে তা উদ্ধার করা দুরূহ হয়ে পরবে। এজন্য শেখ আব্দুল হান্নান এবং তার স্বার্থ সংশ্লিষ্টদের এসব স্থাবর সম্পদসমূহ জরুরি ভিত্তিতে অবরুদ্ধ করা প্রয়োজন।

এর আগে গত ৫ মে শেখ আব্দুল হান্নান পরিবারের চার সদস্যের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত। পরদিন তার জমি, বাড়ি, ফ্ল্যাট জব্দ এবং ৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছিলেন একই আদালত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here