টেনিস ক্যারিয়ারে অনন্য এক মাইলফলক স্পর্শ করেছেন নোভাক জোকোভিচ। সুইজারল্যান্ডে জেনেভা ওপেনের ফাইনালে পোল্যান্ডের হুবার্ট হুরকাচকে ৫–৭, ৭–৬(২), ৭–৬(২) সেটে পরাজিত করে তিনি তার ১০০তম এটিপি একক শিরোপা অর্জন করেন।
এই জয়ের মাধ্যমে জোকোভিচ ওপেন যুগে তৃতীয় পুরুষ খেলোয়াড় হিসেবে শততম শিরোপা জয়ের কীর্তি গড়লেন। যেখানে তার আগে রয়েছেন জিমি কনর্স (১০৯) এবং রজার ফেদেরার (১০৩)।
জোকোভিচ তার ১০০টি শিরোপা ২৯টি ভিন্ন শহরে, ১৯টি দেশে এবং ৪টি মহাদেশে অর্জন করেছেন। যা তার বৈশ্বিক আধিপত্যের প্রতিফলন।
ঐতিহাসিক এই জয় জোকোভিচের জন্য আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে আসন্ন ফ্রেঞ্চ ওপেন তিনি ২৫তম গ্র্যান্ড স্লাম শিরোপার লক্ষ্যে মাঠে নামবেন।

