ভেনিজুয়েলায় আবারও বিজয়ী মাদুরোর দল

সিএনই জানিয়েছে, মাদুরোর দল ও তার মিত্ররা ৮২.৬৮ শতাংশ ভোট পেয়েছে। একইসঙ্গে দলটি ২৪টি রাজ্য গভর্নরের ২৩টিতে জয় পেয়েছে।

0
73

ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর দল ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি আবারও জয়লাভ করেছে।নির্বাচনী পরিষদ (সিএনই)- এর উদ্ধৃতি দিয়ে গতকাল রবিবার স্থানীয় সংবাদমাধ্যম জানায়, সংসদীয় ও আঞ্চলিক এই নির্বাচন বিরোধী দল বর্জন করেছে। 

সিএনই জানিয়েছে, মাদুরোর দল ও তার মিত্ররা ৮২.৬৮ শতাংশ ভোট পেয়েছে। একইসঙ্গে দলটি ২৪টি রাজ্য গভর্নরের ২৩টিতে জয় পেয়েছে।

মোট প্রায় ২ কোটি ১০ লাখ ভোটার এই নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য হলেও স্বতন্ত্র জরিপ সংস্থা ডেলফোস জানিয়েছে, ভোটার উপস্থিতি মাত্র ১৬ শতাংশ, যা মূলত মাদুরোর সমর্থকদের অংশগ্রহণে সীমাবদ্ধ থাকবে।

কারাকাসের বিভিন্ন কেন্দ্রে ভোট শুরু হয় স্থানীয় সময় সকাল ৬টায় (জিএমটি সকাল ১০টা)। প্রথম ঘণ্টায় কেন্দ্রগুলো ছিল প্রায় জনশূন্য। গত গ্রীষ্মের প্রেসিডেন্ট নির্বাচনের তুলনায় এটি ছিল সম্পূর্ণ ভিন্ন চিত্র। সেই নির্বাচন সহিংসতা ও জালিয়াতির অভিযোগে কলুষিত হয়েছিল।

গত গ্রীষ্মে মাদুরোর তৃতীয় মেয়াদের বিজয় দাবির পর বিরোধীরা তাদের নিজস্ব ভোটগণনার ফল প্রকাশ করে, যেখানে এদমুন্দো গনসালেস উরুতিয়ার জয় দেখানো হয়। তবে ফলের বিস্তারিত তথ্য উপস্থাপন না করেই মাদুরো নিজের বিজয় ঘোষণা করেন।

এর পরপরই বিক্ষোভ দমন এবং বিরোধী নেতাদের গ্রেপ্তারের মাধ্যমে ভেনিজুয়েলা আরও বেশি করে আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে পড়ে। কেবল রাশিয়া ও কিউবার মতো কয়েকটি মিত্র দেশ মাদুরোকে স্বীকৃতি দিয়েছে।

আবারও সেরকম পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here