মরহুম হামিদুর রহমান সিনহা স্মৃতি ফুটবল টুনামন্টের কোয়াটার ফাইনাল খেলা

0
69
ফাইল ছবি

মুন্সীগঞ্জে মরহুম হামিদুর রহমান সিনহা স্মৃতি ফুটবল টুনামন্টের কোয়াটার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ মে) বিকাল ৫ টায় লৌহজং উপজেলার কলমা লক্ষীকান্ত হাই স্কুল এন্ড কলেজ মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।

বালিগাঁও একাদশ বনাব দক্ষিন বেতকা মিতালি সংঘ দুই দলের মধ্যে খেলাটি শুরু হয়। প্রথম অধ্যায়ের ২০ মিনিটের মাথায় বালিগাও একাদশ প্রথম গোল করে খেলার ২৭ মিনিটের মাথায় দক্ষিন বেতকা মিতালি সংঘ ২য় গোল করে খেলাটি সমতায় আনে। ২য় অধ্যায়ের ১৯ মিনিটের মাথায় দক্ষিন বেতকা মিতালী সংঘ ৩য় গোল করে এগিয়ে যায় পরে ২-১ গোলে বালিগাও একাদশকে পরাজিত করে দক্ষিন বেতকা মিতালী সংঘ জয় লাভ করে। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা।

লৌহজং উপজেলা বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান অপু চাকলাদারে সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমীর হোসেন দোলন,বেতকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোকনুজ্জামান রিগ্যান শিকদার প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here