সুনামগঞ্জে কোটি টাকার ভারতীয় শাড়ী ও পিকআপ জব্দ

0
91
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ পৌর শহরের ওয়েজখালী ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন একটি পিকআপ ও এক হাজার ৩৪ পিস ভারতীয় শাড়ী জব্দ করা হয়েছে।

সোমবার (২৬ মে) দুপুরে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে।

জব্দকৃত পিকআপের আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা এবং শাড়ির মূল্য ৯৬ লাখ ৬৪ হাজার টাকা। মোট সিজার মূল্য দাঁড়িয়েছে ১ কোটি ১১ লাখ ৬৪ হাজার টাকা।

অভিযানে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়, বিজিডিও-৩১৫ সহকারী পরিচালক এবং সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মো. রফিকুল ইসলামসহ ৯ জন বিজিবি সদস্য অংশ নেন।

বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একে এম জাকারিয়া কাদির বলেন, ‘ঈদকে সামনে রেখে চোরাচালান রোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। জব্দকৃত ভারতীয় শাড়ি শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম চলছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here