জামায়াত নেতা আজহারের আপিলের রায় কাল

0
88
ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামের আপিলের ওপর রায় আগামীকাল মঙ্গলবার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আইনজীবী মুহাম্মদ শিশির মনির।

মঙ্গলবার (২৭ মে) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ রায় ঘোষণা করবেন।

আইনজীবী শিশির মনির বলেন, যে যুক্তি তর্ক তারা তুলে ধরেছেন তাতে খালাস পাবেন এই জামায়াত নেতা। এর আগে গত ৮ মে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের এ দিন ধার্য করেছিলেন আপিল বিভাগ। আদালতে ওইদিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষে ছিলেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here