টঙ্গীবাড়ীতে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

0
85
ফাইল ছবি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ভূমি মেলা উপলক্ষে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

ভূমি মন্ত্রনালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় সোমবার (২৬ মে) সকাল ১০টায় টঙ্গীবাড়ী উপজেলা ভূমি অফিসের আয়োজনে সোনারং সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শ্রেনী কক্ষে এ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলার ৩ টি বিদ্যালয়ের ৪০ জন শিক্ষার্থী অংশ নেয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমান সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মো: ওয়াজেদ ওয়াসিফ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here