সুনামগঞ্জের সীমান্ত থেকে ১২টি ভারতীয় গরু আটক

আজ সোমবার ভোর রাতে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের দোয়ারাবাজার উপজেলার বাগানবাড়ি বিওপির সদস্যরা ইদুকোনা থেকে ১০ টি গরু ও বাঁশতলা বিওপির সদস্যরা জুমগাঁও এলাকা থেকে ২ টিসহ মোট ১২ টি ভারতীয় গরু আটক করে।

0
80

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের ইদুকোনা ও বাংলাবাজার ইউনিয়নের জুমগাঁও সীমান্ত এলাকা থেকে চোরাচালানের ১২ টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি।

আজ সোমবার ভোর রাতে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের দোয়ারাবাজার উপজেলার বাগানবাড়ি বিওপির সদস্যরা ইদুকোনা থেকে ১০ টি গরু ও বাঁশতলা বিওপির সদস্যরা জুমগাঁও এলাকা থেকে ২ টিসহ মোট ১২ টি ভারতীয় গরু আটক করে।

বিজিবি জানিয়েছে, আটককৃত ১২ টি গরুর আনুমানিক মূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা। ভারত থেকে অবৈধভাবে আনা গরু আটক করা সম্ভব হলেও কাউকে আটক করতে পারেনি বিজিবি। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে গেছে।

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন,‘ গোপন সংবাদের ভিত্তিতেদোয়ারাবাজার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১২টি ভারতীয় গরু আটক করা হয়েছে। আটককৃত গরুগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। ঈদকে সামনে রেখে সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here