কমলাপুরসহ ৯ রেল স্টেশ‌নে দুদ‌কের অভিযান

0
91
ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহা‌কে সাম‌নে রে‌খে টি‌কেট কা‌লোবাজা‌রিসহ নানা হয়রা‌নি প্রতিরোধে কমলাপুরসহ দে‌শের ৯ রেল স্টেশ‌নে অভিযান চালাচ্ছে দুর্নী‌তি দমন ক‌মিশন (দুদক)।

বুধবার (২৮ মে) বেলা ১১টা থে‌কে দুদ‌কের প্রধান কার্যালয়, ঢাকা এনফোর্সমেন্ট ইউনিটসহ বি‌ভিন্ন জেলা ইউনিট দে‌শের এসব স্টেশ‌নে এক‌যো‌গে অভিযান প‌রিচালনা কর‌ছে।

বুধবার ক‌মিশ‌নের ডেপু‌টি ডিরেক্টর আকতারুল ইসলাম এ তথ‌্য জানান।

দুদক জানায়, ঢাকা কমলাপুর ও বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রীদের সেবা প্রদানে হয়রানি এবং টিকিট কালোবাজারিসহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ র‌য়ে‌ছে। অভি‌যোগ আম‌লে নি‌য়ে দুদ‌কের ঢাকা এনফোর্সমেন্ট ইউনিট বুধবার বেলা ১১টা থে‌কে অভিযান শুরু ক‌রে।

একইভা‌বে দে‌শের চট্টগ্রাম রেলওয়ে স্টেশন, সিলেট রেলওয়ে স্টেশন, রাজশাহী রেলওয়ে স্টেশন, রংপুর রেলওয়ে স্টেশন, ময়মনসিংহ রেলওয়ে স্টেশন, জামালপুর রেলওয়ে স্টেশন, দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের সেবা প্রদানে হয়রানি এবং টিকিট কালোবাজারিসহ নানাবিধ অনিয়ম-দুর্নীতির অভিযোগে এক‌যো‌গে অভিযান চালা‌চ্ছে দুর্নী‌তি দমন ক‌মিশ‌নের এন‌ফোর্স‌মেন্ট ইউ‌নিট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here