রেললাইনে হেলে পড়া গাছে ট্রেনের ধাক্কা, বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা

0
73
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে অল্পের জন্য সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) সিলেট থেকে ঢাকা যাওয়ার পথে কালনী এক্সপ্রেস ট্রেনটি লাউয়াছড়া বনে পৌঁছালে রেললাইনে হেলে পড়া একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। ধাক্কায় ট্রেনের লোকোমেটিভইঞ্জিনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয়রা জানায়, প্রচণ্ড বৃষ্টিপাতে লাউয়াছড়া বনের ভেতর রেললাইনের ওপর একটি বড় গাছ হেলে পড়ে। এ সময় বনের ভেতর দিয়ে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি অতিক্রম করলে রেললাইনে হেলে পড়া গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের ম্যানেজার সাখাওয়াত হোসেন জানান, গাছের সঙ্গে ধাক্কা লেগে লোকোমেটিভইঞ্জিনের সামনের অংশ বাঁকা হয়ে গেছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এতে কেউ আহতও হয়নি।

তিনি আরও জানান, ট্রেনটি বাঁকা অংশ নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here