টঙ্গীবাড়ীতে শিক্ষকদের সাথে জেলা প্রশাসকের মত বিনিময়

0
74
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার শিক্ষার মান উন্নয়নের লক্ষে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে মত বিনিময় সভা করেছেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত।

বৃহস্পতিবার দুপুর দেড়টায় উপজেলা অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মাহমুদুর রহমান খন্দকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওয়াজেদ ওয়াসিফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃমোহাম্মদ আব্দুল মালেক, উপজেলা প্রকৌশলী শাহ মোয়াজ্জেম হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মতিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন মাতাব্বর, নির্বাচন কর্মকর্তা মোঃ শফিকুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী হুমায়ুন আহম্মেদ, আনসার বিডিপি কর্মকর্তা কারিমা বেগম, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন শেখ সহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

এর আগে জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত আউটশাহী রাধানাথ উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here