ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ ১০ কিমি যানজট

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় সরেজমিনে দেখা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বারিউড়া থেকে বিশ্বরোড হয়ে বেড়তলা ও সুহিলপুর পর্যন্ত যানজট লেগে আছে। বিশ্বরোড মোড়ের গোলচত্বরের চারপাশে মহাসড়কে বড় বড় গর্ত হয়ে গেছে। গর্তের কারণে ধীরগতিতে চলছে যানবাহন।বৃষ্টির পানিতে গর্তগুলো ভরে যাওয়ায় পানির ওপর গাড়ি চললে উল্টে যাওয়ার ভয়ে চালকরা গাড়ি থামিয়ে রাখেন। 

0
71

ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড় থেকে প্রায় ১০ কিমি সড়কে যানজট লেগে আছে । এতে দুর্ভোগে পড়েছেন যাত্রী সাধারণ।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় সরেজমিনে দেখা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বারিউড়া থেকে বিশ্বরোড হয়ে বেড়তলা ও সুহিলপুর পর্যন্ত যানজট লেগে আছে। বিশ্বরোড মোড়ের গোলচত্বরের চারপাশে মহাসড়কে বড় বড় গর্ত হয়ে গেছে। গর্তের কারণে ধীরগতিতে চলছে যানবাহন।বৃষ্টির পানিতে গর্তগুলো ভরে যাওয়ায় পানির ওপর গাড়ি চললে উল্টে যাওয়ার ভয়ে চালকরা গাড়ি থামিয়ে রাখেন।

জানা গেছে, আশুগঞ্জ-আখাউড়া স্থলবন্দর চারল্যানে উন্নিতকরণের কাজ ৪ বছর ধরে চলমান রয়েছে। এ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান ইন্ডিয়ান এফকন কোম্পানি দ্রুত কাজ না করে বিশ্বরোড় মোড়ের সড়ক অবহেলিত অবস্থায় ফেলে রেখেছে। যার কারণে এ দীর্ঘ যানজটের সৃষ্টি।

স্থানীয় বাহার মিয়া, ডা: সাধন পাল ও এরশাদ বক্স বলেন, ‘এখানে প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে প্রতিনিয়ত যানজট লেগে থাকে। বিশ্বরোড মোড়টি ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ অংশ। এখানে সড়ক নির্মাণ কাজ দ্রুত শেষ না করলে যানজট মুক্ত হবে না। আমরা সড়কটি দ্রুত মেরামতের দাবি জানাচ্ছি।’

সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ওসি মো. মামুন রহমান বলেন, ‘বিশ্বরোড মোড়ের চারপাশে বড় বড় গর্তের জন্য যানজট সৃষ্টি হয়েছে। এই গর্তে গাড়ি নামতে চায়না। যানজট নিরসনের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here