ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি নৈতিক দায়িত্ব ও রাজনৈতিক প্রয়োজন: ফ্রান্স

0
100
ছবি: সংগৃহীত

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া শুধু একটি নৈতিক দায়িত্বই নয়, বরং রাজনৈতিক প্রয়োজন বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

তিনি বলেন, গাজা উপত্যকার মানবিক পরিস্থিতি যদি অবিলম্বে উন্নত না হয়, তবে ইউরোপীয় দেশগুলোর উচিত ইসরায়েলের বিরুদ্ধে সম্মিলিত অবস্থান আরও কঠোর করা।আজ শুক্রবার সিঙ্গাপুরে ‘শ্যাংরি-লা ডায়ালগ’ নিরাপত্তা সম্মেলনের আগে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের সামনের কয়েক ঘণ্টা ও দিনের মধ্যেই কাজ করতে হবে।’ তার ভাষায়, ইসরায়েল যদি যথাযথ প্রতিক্রিয়া না দেখায়, তবে মানবাধিকার রক্ষার ধারণাকে ত্যাগ করে নিষেধাজ্ঞা আরোপের পথেই যেতে হবে।

গাজার ভয়াবহ মানবিক সংকটে আন্তর্জাতিক চাপের মুখে ইসরাইলের প্রতি এমন হুঁশিয়ারি দিলেন ম্যাক্রোঁ । এ সময় গাজায় খাদ্যবাহী ট্রাক লুটপাটের ঘটনা উল্লেখ করে মাখোঁ বলেন, এটি মানবিক সহায়তা বণ্টনের গভীর সমস্যার প্রমাণ।

শুক্রবার রাতেই সিঙ্গাপুরের ওই সম্মেলনে মূল ভাষণ দেওয়ার কথা রয়েছে ম্যাক্রোঁর। এ সম্মেলনে তার সঙ্গে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথসহ বিভিন্ন দেশের শীর্ষ নেতারা, কূটনীতিক এবং সামরিক কর্মকর্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here