আঙুল ভেঙে ছিটকে গেলেন ইংলিশ অলরাউন্ডার

নিজের বলে ক্যাচ নিতে গিয়ে আঙুলে ব্যাথা পাওয়ায় তাৎক্ষণিকভাবে মাঠ ছাড়তে হয়েছিল ওভারটনকে। প্রাথমিকভাবে মনে হয়েছিল, আঙুলের স্থানই পরিবর্তন হয়ে গেছে। কিন্তু স্ক্যানের পর দেখা যায়, ডান হাতের কনিষ্ঠ আঙুলে ফ্র্যাকচার দেখা গেছে ৩১ বছর বয়সী এই ক্রিকেটারের। 

0
180

ইংল্যান্ডে স্বাগতিকদের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে ওয়েস্ট ইন্ডিজ। এজবাস্টনে সিরিজের প্রথম ম্যাচেই ফিরতি ক্যাচ নিতে গিয়ে আঙুল ভাঙে ইংলিশ পেসার জেমি ওভারটনের। আজ শনিবার সে কারণে সিরিজ থেকেই ছিটকে যান তিনি।

নিজের বলে ক্যাচ নিতে গিয়ে আঙুলে ব্যাথা পাওয়ায় তাৎক্ষণিকভাবে মাঠ ছাড়তে হয়েছিল ওভারটনকে। প্রাথমিকভাবে মনে হয়েছিল, আঙুলের স্থানই পরিবর্তন হয়ে গেছে। কিন্তু স্ক্যানের পর দেখা যায়, ডান হাতের কনিষ্ঠ আঙুলে ফ্র্যাকচার দেখা গেছে ৩১ বছর বয়সী এই ক্রিকেটারের।

ইনজুরিতে পরা সত্ত্বেও আঙুলে ভালোভাবে টেপ পেচিয়ে মাঠে ফিরেছিলেন ওভারটন। পরে বলও করেন দুর্দান্ত। ৫ ওভার ২ বল করে ২২ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ শেষ করেন তিনি। যা ম্যাচে ইংল্যান্ডের সেরা বোলিং। রোস্টন চেজ, ম্যাথু ফোর্ড এবং গুডাকেশ মোতির উইকেট নিয়েছিলেন তিনি। ওভারটন এখন ইংল্যান্ডের চিকিৎসকদের তত্ত্বাবধানে পুনর্বাসন কর্মসূচি শুরু করবেন।

ওভারটন ইনজুরির কারণে ছিটকে গেলেও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) নিশ্চিত করেছে যে ওয়ানডে দলে কোনো বিকল্প খেলোয়াড়কে রাখা হবে না।

তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডে আগামীকাল রবিবার কার্ডিফে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর মঙ্গলবার কিয়া ওভালে শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, বৃহস্পতিবার বার্মিংহামে প্রথম ওয়ানডেতে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজকে ২৩৮ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে। ৪০১ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ২৬.২ ওভারে মাত্র ১৬২ রানে অলআউট হয়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here