ধবলধোলাই এড়ানোর ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ

সিরিজে ধবলধোলাই এড়ানোর লক্ষ্যে এই ম্যাচে বেশ কয়েকটি পরিবর্তন আনতে পারে বাংলাদেশ। বিশেষ করে পেসার শরিফুল ইসলামের জায়গায় দেখা যাবে নতুন কাউকে। আগের ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন এই পেসার।

0
69

সংযুক্ত আরব আমিরাতের পাকিস্তানের বিপক্ষেও টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ। তবে পাকিস্তানের বিপক্ষে সিরিজের একটি ম্যাচ এখনও বাকি আছে। আজ রবিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামবে দুই দল। ম্যাচটি শুরু হবে রাত নয়টায়।

সিরিজে ধবলধোলাই এড়ানোর লক্ষ্যে এই ম্যাচে বেশ কয়েকটি পরিবর্তন আনতে পারে বাংলাদেশ। বিশেষ করে পেসার শরিফুল ইসলামের জায়গায় দেখা যাবে নতুন কাউকে। আগের ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন এই পেসার।

একাদশে অতিরিক্ত স্পিনারও দেখা যেতে পারে। সেক্ষেত্রে তানভীর ইসলামের খেলার জোর সম্ভাবনা রয়েছে। তবে দুই ম্যাচের অফফর্মের কারণে জায়গা হারাতে পারেন পারভেজ হোসেন ইমন। সেই জায়গায় নাজমুল হোসেন শান্তর অভিজ্ঞতা কাজে লাগাতে চাইবে টিম ম্যানেজমেন্ট। এছাড়া বাকি একাদশ অপরিবর্তিত থাকবে বলেই ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ একাদশ যেমন হতে পারে: নাজমুল হোসেন শান্ত, তানজিদ তামিম, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, শামীম পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here