শিরোপা জিতে যত রেকর্ড গড়েছে পিএসজি

পিএসজির চ্যাম্পিয়নস লিগ জয়ে গড়া রেকর্ডসমূহ:

0
75

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এই জয়ে ফরাসি চ্যাম্পিয়নরা একাধিক রেকর্ড গড়েছে।

পিএসজির চ্যাম্পিয়নস লিগ জয়ে গড়া রেকর্ডসমূহ:

প্রথম চ্যাম্পিয়নস লিগ শিরোপা

পিএসজি তাদের ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো ইউরোপীয় ক্লাব ফুটবলের সর্বোচ্চ শিরোপা জয় করেছে।

চ্যাম্পিয়নস লিগ ফাইনালে সর্বোচ্চ ব্যবধানে জয়

ইন্টার মিলানকে ৫-০ গোলে পরাজিত করে পিএসজি চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড গড়েছে।

ট্রেবল জয়

এই জয়ের মাধ্যমে পিএসজি একই মৌসুমে লিগ ওয়ান, কাপ দে ফ্রান্স এবং চ্যাম্পিয়নস লিগ জিতে ট্রেবল অর্জন করেছে। যা ফরাসি পুরুষ ক্লাব ফুটবলে প্রথম।

দেজিরে দুয়ের রেকর্ড

১৯ বছর বয়সী দেজিরে ডুয়ে ফাইনালে দুটি গোল ও একটি অ্যাসিস্ট করে ইতিহাস গড়েছেন। তিনি চ্যাম্পিয়নস লিগ ফাইনালে গোল ও অ্যাসিস্ট করা সবচেয়ে কম বয়সী খেলোয়াড় এবং তৃতীয় কিশোর, যিনি ফাইনালে গোল করেছেন।

লুইস এনরিকের অর্জন

পিএসজির কোচ লুইস এনরিকে দ্বিতীয় ক্লাব হিসেবে চ্যাম্পিয়নস লিগ জয় করেছেন। তিনি বার্সেলোনার পর পিএসজিকে ট্রেবল জয়ে নেতৃত্ব দিয়ে পেপ গার্দিওলার সঙ্গে সমান কৃতিত্ব অর্জন করেছেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here